- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবার  বিকাল  সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারে জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে র‌্যালি ও র‌্যালি পরবর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্তী আলোচনা সভা করে দলটি।
র‌্যালি পরবর্তী সভায় পাগলা বাজারের দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদল নেতা বাহাউদ্দিন ইকবালের পরিচালনায় ও উপজেলা বিএনপি (অপরাংশের) সভাপতি আউয়াল উদ্দিনের সভাপতিত্বে  প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মহির উদ্দিন, সামছুন্নুর মিয়া, নূর আলী, মুহিবুর রহমান মবু, আব্দুল ওদুদ, সাদিক মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, যুবদল নেতা আবদুর রশিদ, শফিক মিয়া, আব্দুস সালাম, তুরণ খাঁন, ছালিক আহমদ, আশিকুর রহমান আশিক, রুকন উদ্দিন, জাবেদ আহমদ, মোহাম্মদ আলী, দিদারুল হক দিদার, মঞ্জুর আলম মালেক, আকরাম আলী, আব্দুস ছোবান, ছাত্রদল নেতা মোহাম্মদ জিলানী, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, ইমরান হোসেন, খালেদ আহমদ ও শিজিল আহমদ প্রমুখ।

  • [১]