- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবসে সভা ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, সরকারি জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ সরকার, এসআই আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ সুনামগঞ্জ ফিল্ড অফিসের কর্মসূচি কর্মকর্তা মো. জাকারিয়া।
আলোচনা সভার পর ইসলামিক রিলিফের সুবিধাভোগী ভাল ফলাফল প্রাপ্ত ১৯ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। শিশুদের পাশাপাশি ৩ জন সফল মা কে পুরস্কৃত করেন অতিথিরা।
অনুষ্ঠানে ইসলামিক রিলিফের সুবিধাভোগী শিশু সায়মা ইসলাম এবং নাসিমা বেগমের যৌথ সঞ্চালনা করেন।

  • [১]