কাজী জমিরুল ইসলাম মমতাজ
দ. সুনামগঞ্জ উপজেলার আসামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ ইং এর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিউলী আক্তার দীপা ও শাহজাহান আহমদ (সাজন) সাধারণ বৃত্তি লাভ করেছে। শিউলী আক্তার দীপা আসামপুর গ্রামের চন্দন মিয়া ও মৃত রওশনারা এর মেয়ে এবং শাহজাহান আহমদ (সাজন) চন্দন মিয়া ও আলেকজান বিবির ছেলে। তাদের ভাল ফলাফলের জন্য বাবা-মা ও প্রধান শিক্ষিকা শেলী রাণী রায় এর অবদান রয়েছে।
উলে¬খ্য, ওরা ২জন আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া দ. সুনামগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক স¤পাদক ফেরদৌস আহমদের চাচাত ভাই ও বোন, তাদের সুন্দর জীবন গঠনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।