- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

দ.  সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
 সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মো. রুবিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা কামনা রঞ্জন দাস, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, ব্যবসায়ী নাছির উদ্দিন, জামিউল আলম তুরান প্রমুখ।

  • [১]