- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
উচ্চ হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি ও দোকানে মূল্য চার্ট টানানো না থাকায় ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দক্ষিণ সুনামগঞ্জের আক্তাপাড়া বাজার, পাগলা বাজার, নোয়াখালী বাজার, শান্তিগঞ্জ বাজারের ৭টি দোকানে জরিমানা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী।
এ সময় বিভিন্ন বাজারে করোনা ভাইরাস সম্পর্কে
জনগণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মাহবুবুর রহমান চকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

  • [১]