- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ রাখার কারণে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবানন্দ সিনহার নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো.ওয়াসিম আল বারীর সহযোগিতায় পাগলা বাজারের মিজান ফার্সেসী, ইয়াছিন কৃষি বিতান,  নুর মিয়া ষ্টোর, মেসার্স নেপাল ষ্টোর, নান্টু ষ্টোর, দোলন ষ্টোর, দেব মিষ্টি ঘর থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

  • [১]