স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে ইউনুছ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ছাত্র উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ করে মাদ্রাসার নিকটে বজ্রপাত হলে ইউনুছ মিয়া গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তার সহকর্মীরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করেন। এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. দিলোয়ার হোসেন জানান, বজ্রপাতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন মোটামুটি সুস্থ আছে।’