দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক মহিলা নিহত হয়েছে। নিহতের নাম ছফিনা বেগম। তিনি জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের (উত্তরকান্দার) কমর উদ্দীনের স্ত্রী।
জানা যায়,
শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের (উত্তরকান্দার) কমর উদ্দীনের স্ত্রী ছফিনা বেগম কামরুপদলং মেয়ের বাড়ি থেকে বাড়ীতে আসার সময় গাড়িতে উঠার অপেক্ষায় সদরপুরে অপেক্ষা করছিলেন। এসময় জয়কলস গ্রামের রইছ উদ্দীনের ছেলে হাফিজ সাকির আহমদ মোটরসাইকেল যোগে পাগলা থেকে আসার সময় ছফিনা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত ছফিনা বেগমকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেটে স্থানান্তরের সময় রাস্তায় ছফিনা বেগমের মৃত্যু হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ নান্নু মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক মহিলা মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে স্থানীয়ভাবে আপোস মিমাংসার চেষ্টা চলছে।