দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় এ উপলক্ষে পাগলা বাজারে র্যালি ও কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. সোহেল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনওয়ার হোসেন মিন্টুর ও মহিবুর রহমান মানিকের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক মো. আনছার উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজলা বিএনপি নেতা লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি মহির উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলী, যুবদল সহ সভাপতি আব্দুল লতিব, দিলয়োর হোসেন জিয়াউর, রনজিত সূত্রধর, ফরিদ আহমদ, বাহা উদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, সফিক উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাবর হোসেন বাবু, পশ্চিম পাগলা ইউপি যুবদল সভাপতি রুকন উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউপি যুবদল সভাপতি দিদারুল হক দিদার, যুবদল নেতা শিব্বির আহমদ, সাইফুল, ছাদিকুর, সিজিল, ইমরান, ছাত্রদল নেতা বিশ^জিত দে, ২য় পৃষ্ঠায় দেখুন
শাহ নেওয়াজ, কবির আহমদ, মামুন, রইছ উদ্দিন, শোয়েব আহমদ প্রমুখ।