দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আমিনুর রশিদ আমিনের ব্যক্তিগত উদ্যোগে ৩মাস ব্যাপি পাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরান জাহানপুর গ্রামে শতাধিক বয়স্কদের নিয়ে বয়স্ক শিক্ষা কার্যক্রম ও ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ শুরু করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকালে পাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরান জাহানপুর গ্রামে পুরান জাহানপুর মাদরাসায় বয়স্ক শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আলোচনা সভায় পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য নুরুল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীন মুরুব্বী আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, মতিন মিয়া, এমরান হোসেন। এ সময় শিক্ষার্থীদেরকে খাতা, কলম প্রদান করেন অতিথিবৃন্দরা।
অপরদিকে বিকাল ৩টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. আমিনুর রশিদ আমিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণের কার্যক্রমের অংশ হিসাবে পুরান জাহানপুর গ্রামের দক্ষিণে সুরমা নদীর চরে সরকারী খাস জমিতে শতাধিক বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।