- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে লতিফিয়া ক্বারী সোসাইটির অভিষেক সভা

দক্ষিণ সুনাগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার বিকাল ৩টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ জয়কলস ইউনিয়ন কাজী অফিসে উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু নছর মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ স¤পাদক ও দৌলতপুর দাখিল মাদ্রাসার সুপার কবি মাও. তাজ উদ্দিন আহমদ তাজুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সুনামগঞ্জ সদর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি ও সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির উপদেষ্টা ও সৎপুর কামিল (এম এ) মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ বেতকুনী, দক্ষিণ সুনামগঞ্জ লতিফিয়া সুন্নী পরিষদের সভাপতি ও বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গাফফার আযাদ, কামাল বাজার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি আফজল খান সিরাজী।
বক্তব্য রাখেন, উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সহ-সাধারণ স¤পাদক মাওলানা আলী হায়দার, কোষাধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন, সাংগঠনিক স¤পাদক ক্বারী মো. হাফিজুর রহমান, সদস্য ক্বারী মোহাম্মদ আব্দুর রশীদ, ক্বারী শফিকুল ইসলাম রাহিন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ লতিফিয়া সুন্নী পরিষদের সৈয়দ আহমদ, রজব আলী, আলা উদ্দীন, ক্বারী ছাদিক মিয়া, উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির অফিস স¤পাদক মাওলানা সজিবুর রহমান, সদস্য মোঃ হাফিজুর রহমান, ক্বারী আব্দুল ওয়াদুদ, মাওলানা আকবর আলী, হাফিজ খাইরুল ইসলাম, ক্বারী বুরহান উদ্দিন চৌধুরী প্রমুখ।
অভিষেক সভা শেষে উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ সদর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি ও সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।

  • [১]