পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও এ দুপক্ষের সংঘর্ষে মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলা দায়েরের পর পুলিশ মামলার ২য়, ৩য় ও অপর এক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে অভিযান চালিয় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ছালেক উদ্দিনের বড় ছেলে রাসেল আহমদ (৩৫), জুসেল আহমদ (৩২) ও মৃত রশিক উল্লাহ্’র ছেলে তোতা মিয়া (৫৫)।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ মসজিদের নারকেল নিলামকে কেন্দ্র করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিনের ছেলে রাসেল আহমদ ও আসাদ মিয়ার ছেলে সুহেল আহমদ শিশুর মাঝে সংঘর্ষ হয়।