পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া শিবপুর গ্রামের মতৃ কাঁচা মিয়ার ছেলে জহুর মিয়া (৪৫), সুরুজ মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (৩২), শায়েখ মিয়া (২৪), মিছিল আলীর ছেলে মনোয়ার মিয়া (৩৫) ওয়াহাব উদ্দিনের ছেলে এমদাদুল হক (৩০)।
আহত অবস্থায় জহুর মিয়া, সাজ্জাদ মিয়া ও শায়েখ মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং মনোয়ার মিয়া ও এমদাদুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০ টায় শিবপুর গ্রামের সজ্জাদ মিয়া নিজেদের জায়গায় হাঁসের ফার্ম করার জন্য জাল দিয়ে বেড়া দেওয়ার সময় একই গ্রামের মনোয়ার মিয়া এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র সহ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গ্রামের লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।