- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ

দ. সুনামগঞ্জ অফিস
‘সমবায় করুন-দেশ গড়–ন’ এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় ও সমবায় ভ্রাম্যমাণ ইউনিট এর আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দক্ষ সমবায়ী ও সমবায় সমিতি গঠনের লক্ষে  ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাসুদ আহমদের সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, উপজেলা স্বদেশ বহুমুখী সমবায় সমিতির সাধারণ স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক হাফিজ মোশাহিদ আহমদ, এম এ কাসেম, সোহেল তালুকদার, হোসাইন আহমদ, উপজেলা অটো-রিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি আনোয়ারুল হক, সমবায়ী ছেরাগ আলী, বাবুল মিয়া, চন্দ্রপুর মৎস্যজীবি সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, নোয়াগাও মৎস্যজীবি সমিতির সভাপতি সাদক আলী প্রমুখ।

  • [১]