- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ত্রাণ বিতরণ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র আয়োজনে ত্রাণ বিরতণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে হতদরিদ্র ১৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল ও লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধরী, মাসুদ জামান, মাহবুবুর রহমান, ইলিয়াছুর রহমান, ডা: নাজমুস সাকিব চৌধুরী, শাহ জালাল দরগা জামে মসজিদের মোতাওয়াল্লী ফাতেহ উল্লাহ আল আমান, জহর চৌধুরী বাবু, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব মো. জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক আনছার আহমদ প্রমুখ।

  • [১]