- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে স্কুল ছাত্রীকে এসিড মারার হুমকি

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ এক বখাটের বিরুদ্ধে উপজেলার পাগলা বাজারের স্কুল ছাত্রীকে নানাভাবে হয়রানী ও প্রেমে রাজী না হলে এসিড মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইভটিজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন তার ওই ছাত্রীর বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি পাগলা স্কুলের ৯ম শ্রেণীর ওই ছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে পাগলা বাজারের উত্তর মাথার গলিতে জাপন স্টোর নামক দোকানের সামনে থেকে বাজারের হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া (২৬), রতন মিয়া (২৪) ও জাপন মিয়া (২১) প্রায় সময়ই বিরক্ত করে। বখাটেরা দোকান থেকে সুপারী, চকোলেট দিয়া ঢিল মারে ও প্রেমের প্রস্তাব দেয় এবং নানাভাবে উত্যক্ত করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বখাটেদের অভিভাবকদের কাছে জানিয়ে বিচার প্রার্থী হলে আজ পর্যন্ত কোন বিচার পায়নি স্কুল ছাত্রীর পরিবার। প্রেমে রাজি না হলে ওই স্কুল ছাত্রীর মুখে এসিড মারার হুমকি দেয় বখাটেরা। বর্তমানে ওই ছাত্রী লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় আছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]