দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ ¯েøাগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের বরাদ্দকৃত সোলার সিস্টেম বিতরণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় উপজেলার তেঘরিয়াস্থ গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেডের অফিসে উপজেলার অসহায় হতদরিদ্র ১৩৮ টি পরিবার ও ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে এসি সিস্টেম ৮০০ ওয়াটের সোলার সিস্টেম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফরোজ মিয়া, গ্রীণ হাউজিং এনার্জি লিমিটেডের জিএম ইসলাম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক সামিউল কবির, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, জয়কলস ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য সুনু দেব, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন, ছাত্রলীগ নেতা নিতাই দাস ও মসরুর রেজা প্রমুখ।