- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র কর্মসূচি

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার, পাগলাবাজার, উজানীগাঁও ও দিরাই রাস্তার মোড়ে পৃথক ভাবে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংলগ্ন শান্তিগঞ্জ বাজার পয়েন্টে পথ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
প্রভাষক এনামুল কবিরের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক        
মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদার, সুজনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম হেলাল, আমরা হাওরবাসীর প্রধান সমন্বয়ক রুহুল আমীন, সালেহীন চৌধুরী শুভ, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, রাজনীতিবিদ আনছার উদ্দিন, অ্যাড. সন্দ্বীপ তালুকদার, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, নাট্যকর্মী সমীর পল্লব, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি রাজু আহমদ, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, প্রদীপ পাল, দৈনিক সুনামগঞ্জ খবরের স্টাফ রিপোর্টার শহীদ নুর আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলা বাজারের প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, অমিত বর্মন, রাজনীতিক মাও. খলিলুর রহমান, ব্যবসায়ী এমদাদুল হক মিলন, শাহিন রহমান ও দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা কৃষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। আগামী ১৩ এপ্রিল সুনামগঞ্জের কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তারা।  

  • [১]