দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার লোকজন। ওদের অত্যাচারে ব্যবসায়ী ও জনসাধারণসহ এলাকার যুব সমাজও অতিষ্ঠ।
হিজড়রা বিভিন্ন সময়ে লোকজনের কাছ থেকে মনগড়া ও অনৈতিকভাবে রঙ্গঢঙ্গ দেখিয়ে তাদের মন মতো চাঁদা আদায় করছে। চাঁদা আদায়ে ব্যর্থ হলে জনসম্মুখেই পুরুষ, নারী, শিশুদের সামনেই অসামাজিক কার্যকলাপ শুরু করে দেয়। দাবীকৃত চাঁদার টাকা কম দিলেই অত্যাচারসহ গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। এভাবে বাধ্য হয়েই এদের চাহিদা মত চাঁদা দিতে হয় সবাইকে।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হিজড়রা চাঁদাবাজীতে লিপ্ত রয়েছে। বিশেষ করে বরের গাড়ী দেখলেই মহা সড়ক অবরোধ করে বসে। তাহাদের কথা মতো চাঁদা না দিলে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ এবং অশ্লীল অঙ্গভঙ্গি। যার ফলে মান সম্মানের ভয়ে কথা মতো টাকা দিতে হয় বাধ হয়।
উপজেলার প্রত্যেক কমিউনিটি সেন্টারে শ্যামলী, জরিনা, প্রিয়া, তানিয়া নামে হিজড়াদের দল চাঁদার জন্য তারা চিৎকার-চেঁচামেচি, অশ্লীল অঙ্গভঙ্গি ও খিস্তি খেউর করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। প্রয়োজনে তাদের কেউ কেউ বিবস্ত্র হয় এবং এই কৌশলে টার্গেটকে নাকাল করে টাকা নিয়ে যায়। সম্প্রতি ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, পাথারিয়া, পাঁচগাঁও বাজার সহ সকল কমিউনিটি সেন্টারে আসা বর-কনে পক্ষের লোকজন।
ভুক্তভোগীরা বলছেন, হিজড়াদের বিরুদ্ধে
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে পারছি না। বিয়ের অনুষ্ঠানে এসে মামলা মোকদ্দমা কর নাকি। এটা ভাবতেও পারছিনা যে কারণে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
ব্যবসায়ীরা আরও বলেন, হিজড়াদের টাকা তোলার বিষয়টিকে অনেকে স্বাভাবিক মনে করে থাকেন। এটি নিয়ে কোনো মামলা বা জিডি করা হয় না। মানুষ সাধ্যমতো তাদের টাকা ও বিভিন্ন মালামাল দিয়ে তাদের সহযোগিতা করে আসছে। কিন্তু বর্তমানে হিজড়াদের আচরণ বদলে গেছে। আগের সাহায্য চেয়ে টাকা তোললেও এখন জোর জবরদস্তি চাঁদা আদায়ে পরিণত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মাজহারুল ইসলাম বলেন, হিজড়াদের বিরুদ্ধে লিখিত ভাবে কেউ অভিযোগ করেন না। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।