- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ১০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ সমাপ্ত

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ১০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণপ্রাপ্তদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক খান’র সভাপতিত্বে, ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পেয়ার আহমেদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য    
 রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ইউপি সদস্যা মমতাজ খানম প্রমুখ। পরে অতিথিবৃন্দ ২০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করেন।

  • [১]