- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ১৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক ১

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মাদক স¤্রাট খ্যাত কদম আলী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে বুধবার ভোর রাতে শত্রুমর্দনের পার্শবর্তী পাড়ায় তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার হয়েছে। এসময় তার কাছ থেকে ১৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে  দক্ষিণ সুনামগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৩/৮/১৭।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক করার পর বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • [১]