- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ২টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩২ লক্ষ ৩৭ হাজার ৬শত ৫৩ টাকা ও ২৯ লক্ষ সাতান্ন হাজার ৮শত ৩৭ টাকা ব্যয়ে ২টি (৪০ ফুট ও ৩৬ ফুট দৈর্ঘ)  সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিকন্দরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি রিপন তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন    
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিন্দ্র তালুকদার, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ স¤পাদক ইলিয়াছ মিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার্স ইনচার্য মো. আল আমিন, প্রতিমন্ত্রী ব্যক্তিগত (রাজনৈতিক) কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদত হোসেন, আব্দুল মন্নান, মতিন মিয়া, প্রভাষক নীহার রঞ্জন তালুকদার, মো. রাজিব আহমেদ প্রমুখ।
সভা শেষে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া ঘরোয়া রাস্তায় বাউরি নদীর উপর ও শিবপুর ঘরোয়া রাস্তায় বাউরি নদীর উপরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।  

  • [১]