- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ৫ গরুচোর গ্রেফতার

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দক্ষিণ সুনামগঞ্জ থানার আস্তমা গ্রামের কমর আলীর ছেলে রফিকুল ইসলাম সুমন (২১), জগন্নাথপুর থানার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুছ ছোবান, ছাতক থানা এলাকার ভাঁতগাঁও গ্রামের গোলাম হোসেন হিরণের ছেলে মাহতাব উদ্দিন (২৮),     একই গ্রামের মৃত আরজক আলী ছেলে দুলন মিয়া (৩২) ও সিলেটের বিশ^নাথ থানা এলাকার গন্ধারকাপন গ্রামের তফুর আলীর ছেলে নজরুল ইসলাম দুদু মিয়া (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায় সোমবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার সিচনী এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় দক্ষিণ সুনামগঞ্জ থানা এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয়দের সহায়তায় সংঘবদ্ধ গরু চোর চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরেরা দক্ষিণ সুনামগঞ্জ থানার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (তদন্ত) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটকৃত চোরদের বিরুদ্ধে ছাতক, জগন্নাথপুর থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • [১]