দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামের প্রবাসীদের অর্থায়নে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জয়সিদ্ধি গ্রামে জয়সিদ্ধি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে ৭৩ হাজার টাকা ব্যয়ে গ্রামের ৭৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে একটি করে শাড়ি সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।