- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জ উপজেলায় সমন্বিত উন্নয়ন উদ্যোগের তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার
বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ’র ‘সমন্বিত উন্নয়ন উদ্যোগ’ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে পূর্ব পাগলা ইউনিয়নে বাস্তবায়িত হতে যাচ্ছে। এ উপলক্ষে রবিবার দক্ষিণ সুনামগঞ্জ     উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ৪২৩১টি খানার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহের কাজ সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর শতভাগ অর্জন নিশ্চিত করা হবে। এই উদ্যোগের শতভাগ সফলতা অর্জনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এর সফল বাস্তবায়নে উপজেলাবাসির সহযোগিতা ও পূর্ণ সমর্থন প্রয়োজন।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  কামরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]