স্টাফ রিপোর্টার
সম্মেলনের ১ মাস পর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ৮ টায় সুনামগঞ্জ
চেম্বার্স অব কমার্স মিলনায়তনে নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আ্যড. বুুরহান উদ্দিন দোলনকে সভাপতি ও মনিরুজ্জামান মনির সুজনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি নুর হোসেন, মনোজ ভট্টাচার্য্য, মিজানুর রহমান, রিপন তালুকদার, রাজা মিয়া, জুবেল আহমদ ও পরিমল দাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড.শফিকুল ইসলাম, লিয়াকত আহমদ ও ফয়েজ আহমদ ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, শাহীন মিয়া, কেশব দে,বাবুল মিয়া ও হায়াতুল ইসলাম।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে নানা কারণে তাৎক্ষণিকভাবে উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
নেতৃবৃন্দকে বরণ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিকে ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বৃহ¯পতিবার বিকালে উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে নবগঠিত উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জান সুজন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, দপ্তর স¤পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম- আহবায়ক মাসুক মিয়া, জয়কলস ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক স¤পাদক আক্তার হোসেন, সোনু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-মাহমুদ সুহেল, জাবেদ, পাভেল আহমদ, জাহাঙ্গীর প্রমুখ।