- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জ ও ছাতক ইফা’র পুরস্কার বিতরণী সভা

দ. সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি
জাতীয় শোকদিবস উপলক্ষে ছাতকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মাও. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ক্বারী তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) সাবিনা ইয়াসমিন।
এছাড়াও বক্তব্য রাখেন ইফা’র ফিল্ড সুপারভাইজার মাও. জয়নাল আবেদীন, উপজেলা জামে মসজিদের ইমাম মাও. নুরুল হক, ক্বারী আমির আলী, মাও. আব্দুল মতিন।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের       
 উদ্যোগে হামদ, নাত, গজল, ক্বিরাত, হিফজ ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় ইফা অফিসের হল রুমে শেখ মাও. জামাল উদ্দীনের সভাপতিত্বে ও ইফা দ. সুনামগঞ্জের এম.সি মাও. মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুল খালিক, ইফা দ. সুনামগঞ্জের জিসি মাও. আসাদুজ্জামান, শিক্ষক এনামুল হক চৌধুরী, মাও. জাহিদুল হক প্রমুখ।

  • [১]