দ.সুনামগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। বরিবার দুপুর ২টায় উপজেলার পাগলা বাজারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনের নেতৃত্বে সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন মুন্সি।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, পাগলা বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, ব্যবসায়ী জসিম উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিপেশ দেব, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজ।