দ. সুনামগঞ্জ অফিস
শুক্রবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ১নং ওয়ার্ডের আস্তমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে “পুলিশই-জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ওসি আল আমিন।
আস্তমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নুরুল আমিনের সভাপতিত্বে ও থানার এসআই ওয়াসিম আল বারী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, ১নং ওয়ার্ডের বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা পরিষদের সিএ আব্দুল হাই আজাদ সেলিম, ইউপি সদস্য হাবিবুর রহমান, সদস্যা পুষ্প বেগম। এ সময় উপস্থিত ছিলেন, আস্তমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি মিরাজ আলী, সদস্য শামছুল আলম, আস্তমা গ্রামের মুরব্বি তেরা মিয়া, চন্দন মিয়া, আব্দুল মান্নান, মাও. সিরাজুল ইসলাম, আব্দুল মালিক, আঙ্গুর মিয়া, তফজ্জুল ইসলাম কিবরিয়া, নুর মিয়া, মালদার মিয়া, অলি, জুয়েল, ছানা মিয়া প্রমুখ।