সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে বিক্রি করার সময় মালামালসহ ২ চোর কে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকালে ধনপুর ইউনিয়নের তথ্য সেবা দানকারী হানিফ মিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন, তথ্য সেবা কেন্দ্রের কক্ষ ও চেয়ারম্যানের কক্ষের তালা ভাঙ্গা। ল্যাপটপ ও কম্পিউটার নেই। কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। তিনি পরিষদের চেয়ারম্যান হযরত আলী সোহেল কালা চান কে খবর দিলে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফর উদ্দিন, থানার ওসি মো. মাহবুবুর রহমানকে অবগত করেন। এর কিছুক্ষণ পরেই পাগলা বাজার এলাকা থেকে ফোন আসে চুরি যাওয়া কম্পিউটার ও মালামাল সহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র আকাশ মিয়া (২৫) ও একই গ্রামের নুরুজ্জামান ভূঁইয়া স¤্রাটের পুত্র ছোটন মিয়া (১৮)।
ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী কালা চান জানান, গত রাত্রে গ্রাম পুলিশ মোস্তফা মিয়ার ডিউটি ছিল। কিন্তু সে চুরির ব্যাপারে কিছুই বলতে পারে না।
বিশ্বম্ভরপুর থানার এসআই আব্দুল মুত্তালিব বলেন, পাগলা থেকে একটি মনিটর পিসি সহ দুইজনকে আটক করা হয়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ধনপুর ইউনিয়ন পরিষদে চুরি হওয়ার পর দুজনকে আটক করা হয়। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।