- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধনপুর ইউপি যুব লীগের সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ধনপুর ইউপি আওয়ামী যুবলীগের ৪র্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধনপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ধনপুর ইউপি আ.লীগ সভাপতি আবু মূসা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সভাপতি বেনজির আহমদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন ধনপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ    সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবলীগ সদস্য নূরুল ইসলাম বজলু,ও সবুজ কান্তি দাস,উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ তালুকদার, হুমায়ূন কবির বাবলু, সুহেল আহমদ, ধনপুর ইউপি যুবলীগ সভাপতি শরীফ হোসেন খাঁন।
সম্মেলনে ধনপুর ইউনিয়ন কমিটি সহ ইউনিয়নের ৯ ওয়ার্ড কমিটি ঘ্ষোণা করা হয়। ধনপুর ইউনিয়ন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি শরীফ হোসেন খাঁন, সম্পাদক শামছুল আবেদিন, সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক শরীফ হোসেন মিলন।
ওয়ার্ড কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলো ১নং ওয়ার্ডে সভাপতি মরম আলী, সম্পাদক বাবুল মিয়া, ২নং ওয়ার্ডে সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক মফিজ মিয়া, ৩নং ওয়ার্ডে সভাপতি আবুল কালাম, সম্পাদক হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ডে সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক এমদাদুল হক জুয়েল, ৫নং ওয়ার্ডে সভাপতি আবুল কাশেম, সম্পাদক সবুজ মিয়া, ৬নং ওয়ার্ডে সভাপতি উসমান গণি, সম্পাদক রুহুল আলম, ৭নং ওয়ার্ডে সভাপতি লাল মিয়া, সম্পাদক মিলন মিয়া, ৮নং ওয়ার্ডে সভাপতি খোকন মিয়া, সম্পাদক জিয়াউর রহমান, ৯নং ওয়ার্ডে সভাপতি সোহেল আহমেদ, সম্পাদক কামরুল ইসলাম।

  • [১]