ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পরবতীর্ ছয়টি ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ—১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বর্ধিত সভায় আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও সাংগঠনিক তৎপরতা নিয়ে আলোচনা করা হয়।