- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় আ.লীগ নেতা স্মরণে পৃথক সভা ও দোয়া মাহফিল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি আলমগীর কবিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে ও আওয়ামী লীগের অপর অংশের উদ্যোগে উপজেলা বিআরডিবির সভা কক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একই সময়ে বিআরডিবি সভাকক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার। এতে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান। এর আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলমগীর কবির ২০২০ সালের ৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

  • [১]