- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ওয়ালটনের শো-রুম হস্তান্তর ও শুভ উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা নতুন রূপে মেসার্স দুরন্ত এন্ড আদিবা ইলেকট্রনিক্স পরিচালিত ওয়ালটন শো—রুম হস্তান্তর করে তা শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুুপুর দুইটায় ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মার্কেটে নতুন শো—রুমের শুভ উদ্বোধন করেন, ওয়ালটনের হাইটেক পিএলসির প্রিন্সিপাল অফিসার এনামুল কবীর এনাম ও ইসলামী ব্যাংক মোহনগঞ্জ শাখার ম্যানেজার মহিবুল হক মিলন। এ সময় মেসার্স দুরন্ত এন্ড আদিবা ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. আল আমিন ও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ধর্মপাশা বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে মিলাদ মাহফিল মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতোদিন মেসার্স দুরন্ত এন্ড আদিবা ইলেকট্রনিক্সের কার্যক্রম ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিচালিত হয়ে আসছিল। এখন থেকে মেসার্স দুরন্ত এন্ড আদিবা ইলেকট্রনিক্সের সকল কার্যক্রম নতুন শো—রুম থেকে পরিচালিত হবে।

  • [১]