ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ গণমিলনায়নে ধর্মপাশা সদর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অ্যাড. আরফান আলীকে সভাপতি ও তুঘলক আহমেদকে সাধারণ করে কিছু সংখ্যক সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম রতন।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আরফান আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ—সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান প্রমুখ।
অপরদিকে গত বৃহস্পতিবার দুপুরে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থানীয় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে আলমগীর কবির ও সাধারণ সম্পাদক হিসেবে বদরুল হুদা চৌধুরী রাসেলের নাম ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, ‘ধর্মপাশা সদর ইউনিয়নে সভপতি সম্পাদকের পাশাপাশি অধিকাংশ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আরেকটিতে শুধু সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা হয়েছে। দুটি কমিটিই গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট হবে।’