- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মুত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া নারীর নাম লতিফা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের কৃষক সিরাজ মিয়ার স্ত্রী। শুক্রবার বিকেল চারটার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিতহের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে খাবার পানি সংগ্রহ করার জন্য নিজ বাড়ির ভেতরে থাকা বৈদ্যুতিক মটরে পানি তুলতে যান লতিফা বেগম। এ সময় মটরের বৈদ্যুতিক সুইচে চাপ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন এই নারী।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেছেন, এই ঘটনা একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • [১]