ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ধর্মপাশা সরকারি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক সুভাষ চন্দ্র সরকারকে সভাপতি ও লংকাপাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়তী রাণী তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ—সভাপতি নজমুল হায়দার, মাবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক খোকন, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক প্রসুনজিৎ বিশ্বাস পলাশ, অর্থ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দফতর সম্পাদক আবু ইউসুফ, সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান সামরুল, প্রচার—প্রকাশনা সম্পাদক সরফরাজ খান পাঠান কায়েস, সাংস্কৃতিক সম্পাদক কল্পনা বিশ্বাস, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী মুরাদ, সমাজকল্যাণ সম্পাদক শান্তনা রাণী সিংহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী, নারী বিষয়ক সম্পাদক বুলবুল আক্তার চৌধুরী, পরিবেশ সম্পাদক প্রণব তালুকদার, পাঠচক্র সম্পাদক কাজী বর্ণাঢ্য, নির্বাহী সদস্য আফরোজা খানম, দেবাশীষ চৌধুরী পলাশ, শামীম আহমেদ, পারমিতা সরকার, জামিয়া সুলতানা, ফারজানা আক্তার, লিটন চন্দ্র ভৌমিক, আনোয়ারুল হক তামিম, শামীম আহমেদ, শাহ লিটন, শাহরিয়ার আহমেদ ইমন, মিলন মিয়া ও মাসুদ রানা। পরে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সমকালের ধর্মপাশা প্রতিনিধি এনামুল হকের পরিচালনায় ও সুহৃদ সভাপতি সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।