- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তত কমিটির উদ্যোগে গরুহাট্টায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ—১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনকি সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর প্রমুখ।

  • [১]