ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ডল্ফ—বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভুইয়া, সংগঠনের জেলা কমিটির সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জামালগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন। আগামী ৩ জুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে।