ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ২২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কংশ সেতুর উত্তরপাশ তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোনা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আলী (৪২) ও মৃত আম্বর আলীর ছেলে মো. ঝিলিক মিয়া (৩২)।
পুলিশ জানায়, ওই দুই মাদক ব্যবসায়ী ধর্মপাশা উপজেলা থেকে মোটরসাইকেল যোগে ২২ বোতল ভারতীয় মদ নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’