ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়োজিত ডিলার শফিকুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে শনিবার বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মূচির ডিলার শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সঠিকভাবেই চাল বিতরণ করেছি।