- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার শৈলচাপড়া হাওর থেকে ধর্মপাশা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরে স্থানীয় লোকজন শুক্রবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসী ধর্মপাশা থানা পুলিশকে জানালে পুলিশ শৈলচাপড়া হাওর থেকে সকাল ১১টায়   
ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশের বয়স অনুমান ৫০ বছর। লাশটি নদীতে ভাসতে ভাসতে হাওরে এসেছে  বলে এলাকাবাসী ধারণা করছেন। লাশের শরীরের আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি। লাশে পঁচন ধরে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, স্থানীয় লোকজনদের সহায়তায় লাশটির ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]