ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি হার বাড়াতে ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অভিভাবক সমাবেশ হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এ সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন। বিদ্যালয়ের ববস্থাপনা কমিটির সভাপতি মো.রতন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন। বক্তব্য দেন উপজেলা
সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, আব্দুল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন প্রমুখ।