- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় অ্যাপবাজারের বৃত্তি প্রদান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় অ্যাপবাজারের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৫জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু তাহের আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাপবাজারের প্রধান নির্বাহী শফিউল আলম বিপ্লব।            
অনুষ্ঠানে উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর ও গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে এককালীন বৃত্তি ও অ্যাপবাজার লগো সম্বলিত একটি করে মগ উপহার দেওয়া হয়।

  • [১]