ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রাভমিকভাবে সম্ভাব্য প্রার্থী বাছাই উপলক্ষে তিনটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে শনিবার সকালে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে ও বিকেলে জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও গত শুক্রবার বিকেলে বাদাশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাল মিয়া ও সভা পরিচালনায় করেন সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।
অন্যদিকে জয়শ্রী
ইউনিয়নের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী তালুকদার ও সভা পরিচালনায় করেন সাধারণ সম্পাদক মাশুক আলম রূপচান। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ও জয়শ্রী ইউনিয়নের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক জুবায়ের পাশা হিমু প্রমুখ।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বর্ধিত সভায় সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, ওই ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান ফজলুর রহমান ফুল মিয়ার ছেলে ফরহাদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আ. গণি, হুমায়ুন কবির, শ্রম সম্পাদক সৈয়দ হোসেন।
জয়শ্রী ইউনিয়নের বর্ধিত সভায় সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএইচএম ওয়াসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দিলীপ কুমার তালুকদার, বর্তমান চেয়ারম্যান মহসিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ছানু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী।
গত শুক্রবার বিকেলে সেলবরষ ইউনিয়নের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ তালহা চৌধুরী। সাধারণ সম্পাদক আ. রব তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ছানু, কোষাধ্যক্ষ জুলহাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মামুনুর রহমান পুরকায়স্থ, সদস্য নূর উদ্দিন আহমদ। এতে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান উদ্দিন তালুকদার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর হোসেন দলীয় প্রার্থী হিসেবে মনোয়ন পাওয়ার জন্য প্রার্থী হন।
এ উপজেলার ১০টি ইউনিয়নে ষষ্ঠ দফায় আগামী ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।