- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ‘আগুন পাখি’র মোড়ক উন্মোচন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওর পাড়ের কবি আনিসুল হক লিখন রচিত ‘আগুন পাখি’ নামক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে স্থানীয় সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক।
সংগঠনের সহ-সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হক এনির পরিচালনায়   
স্বাগত বক্তব্য দেন কবি আনিসুল হক লিখন। এছাড়াও বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, আব্দুল আউয়াল, ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, সাংবাদিক সালেহ আহমদ, জুবায়ের পাশা হিমু, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, সংগঠনের সাধারণ সম্পাদক চয়ন কান্তি দাস প্রমুখ।

  • [১]