- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় আব্দুর রহিম মাস্টার স্মরণে দোয়া মাহফিল ও ইফতার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদরের হাসপাতাল রোডের বাসিন্দা ও ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম মাস্টার স্মরণে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল রোডস্থ ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুফিয়া রহিম গণপাঠাগারের সভাপতি মো: গোলাম রব্বানী। ধর্মপাশা শিক্ষাপল্লীর পরিচালক গোলাম জিলানীর পরিচালনায় বক্তব্য দেন, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বাজী কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা আঃ রহিম, মোহনগঞ্জ পৌরসভার কাজী মোঃ মতিউল্লাহ, ধর্মপাশা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রেজভীয়া দরবার শরীফের খলিফা আব্দুল মান্নান চৌধুরী।

  • [১]