- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় আ’লীগের মনোনয়ন পেলেন দুই সাংবাদিক

ধর্মপাশা প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুই সাংবাদিক। ধর্মপাশা সদর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জুবায়ের পাশা হিমু ও পাইকুরাটি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এমএমএ রেজা পহেল। রোববার মধ্যরাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে ধর্মপাশা উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দুই সাংবাদিকের নাম ঘোষণা করা হয়। দুই সাংবাদিকের নাম ঘোষণা হওয়ার পর থেকে বিষয়টি ধর্মপাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ধর্মপাশা সদর ইউনিয়নের প্রার্থী জুবায়ের পাশা হিমু উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পাইকুরাটি ইউনিয়নে মনোনীত প্রার্থী এমএমএ রেজা পহেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। আগামী ৫ জানুয়ারি ধর্মপাশার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুবায়ের পাশা হিমু বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাকে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’
এমএমএ রেজা পহেল বলেন, ‘পারিবাবিকভাবে আমি আওয়ামী পরিবারের সন্তান। মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

  • [১]