ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাদশাগঞ্জ পশ্চিম বাজারে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, মো. সেলিম আহমেদ প্রমুখ।