- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.নূর হোসেন। বক্তব্য দেন বিদায়ী ইউপি চেয়ারম্যান আলী আমজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমু ও তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

  • [১]